হিথ্রো বিমানবন্দরে করোনা বধ রোবট

২৭ জুলাই, ২০২০ ০৯:৫৩  
যাত্রী এবং কর্মীদের করোনাভাইরাস থেকে নিরাপদ রাখতে হিথ্রো বিমানবন্দরে বসানো হয়েছে ডিসইনফেকশন রোবট। রোবটটির নাম ভিক্টোরিয়া। পূর্বে হাসপাতালে সংক্রমণ মোকাবেলা করতে রোবট ব্যবহৃত হতো। আর এবার বিমানবন্দর টার্মিনালের মধ্য দিয়ে বাথরুম এবং লিফটের মতো উচ্চ ঝুঁকিপূর্ণ স্পর্শ পয়েন্ট জীবাণুমুক্ত করতে এই রোবটগুলো ব্যবহৃত হচ্ছে। ভাইরাস বধ করতে এবং এই জীবাণুটি যেনো ছড়াতে না পারে সে জন্য অতিবেগুনী (ইউভি-সি) আলো ব্যবহার করছে রোবটেরা। একইসঙ্গে বিমানবন্দর এসক্যালেটরে এন্টি-ভাইরাল করতে এবং ট্রলি জীবাণুমুক্ত করণ ও যাত্রীর তাপমাত্রা পরীক্ষা করতে রোবট ব্যবহার করা হচ্ছে। রোবটগুলো তৈরি করেছে নরডিক আই। রোবটগুলো আড়াই ঘণ্টায় ৮ হাজার বর্গমিটার এলাকা জীবাণু মুক্ত করতে পারে বলে জানিয়েছেন নরডিক সিইও হিথ উইলিয়ামস।